মিছিলের প্রস্তুতি কালে নারায়ণগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী আটক

নিষিদ্ধ  ছাত্রলীগের
ডেস্ক রিপোর্ট 
 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ জুন) বিকেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি ব্যানার ও কয়েকটি পোস্টার জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, মিছিলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমানের। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি মোটরসাইকেলে পালিয়ে যান। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, আটক ১২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতকসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, মিছিলের প্রস্তুতি ও নেতৃত্ব দেওয়ার অভিযোগগুলো পুলিশের বক্তব্যের ভিত্তিতে জানানো হয়েছে। আটক ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো প্রকাশ্যে আসেনি এবং অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি হয়নি। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন