'পিএসসি' চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন মোবাশ্বের মোনেম।

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম

 নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে পিএসসির একটি সূত্র নিশ্চিত করেছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার।

এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৯ অক্টোবর অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে পিএসসি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। পরে ১৫ অক্টোবর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর বিসিএস পরীক্ষার কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেন তিনি। একই সঙ্গে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন ও মৌখিক পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগও নেওয়া হয়।

পিএসসি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন মোবাশ্বের মোনেম। এ কারণে দায়িত্বের চাপ সামলাতে সমস্যা হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্র পাঠানোর পর সেটি গ্রহণের বিষয়ে সরকারের সিদ্ধান্ত হবে। এরপর পিএসসি চেয়ারম্যান পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক