'শেখ হাসিনাকে' দেশে ফেরার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের।

সেক্রেটারী জেনারেল গোলাম  মিয়া পরওয়ার

ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে জনগণ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

রোববার এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “উনি (শেখ হাসিনা) দেশে আসতে চাচ্ছেন তো। জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছে। আসেন, কীভাবে আসবেন।”

তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেক নাগরিককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের প্রয়োগে ভিন্নতা থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, দেশের জনগণ অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রত্যাশা করে। তার মতে, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।

বক্তব্যে তিনি রাজনৈতিক স্থিতিশীলতা, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

তবে মিয়া গোলাম পরওয়ারের এই বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ