প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করলো 'বাংলাদেশ সরকার'।

বেনজীর আহমেদ

 ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়াকে আরও জোরদার করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আন্তর্জাতিক ল’ ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের লক্ষ্য, দুবাইয়ের আদালত থেকে বেনজীর আহমেদের পাওয়া শর্তসাপেক্ষ জামিন বাতিলের আবেদন জানিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া।

রোববার (২ আগস্ট) রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জানতে পেরেছে যে বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েক দিন আগে একটি আন্তর্জাতিক ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে, যারা আদালতে বাংলাদেশের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনা করবে।

তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী আদালত বেনজীর আহমেদকে এমন শর্তে জামিন দিয়েছেন, যাতে আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। তবে সরকার এখনও আদালতের পূর্ণাঙ্গ আদেশ হাতে পায়নি। আদেশ পাওয়ার পর সেটি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সরকারের দাবি, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা ও তদন্ত চলমান রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ইতোমধ্যে তার বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সহযোগিতাও চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের অবস্থান স্পষ্ট—যে-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নন। দেশের আদালতে বিচারাধীন মামলার আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং বিদেশে অবস্থান করলেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক