প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

১৪ হাজার কোটি টাকার বিনিয়োগে ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে আরও ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ।

ইউএস বাংলার বোয়িং

 প্রগতি ডেস্ক: বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রায় ১৪ হাজার কোটি টাকা (প্রায় ১.১১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের বহরে ২১টি একেবারে নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা করেছে। নতুন বিমানগুলো ২০২৭ সাল থেকে পর্যায়ক্রমে বহরে যুক্ত হবে। জানা গেছে, বিশ্বের শীর্ষ পাঁচটি এয়ারক্রাফট লিজিং প্রতিষ্ঠানের মাধ্যমে এসব উড়োজাহাজ সংগ্রহ করা হবে। আগামী ২৯ জুলাই ঢাকায় বোয়িং ও ইউএস-বাংলার যৌথ আয়োজনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, আন্তর্জাতিক লিজিং কোম্পানির প্রতিনিধিসহ বিমান চলাচল খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকার কথা রয়েছে। ইউএস-বাংলা জানিয়েছে, এই বহর সম্প্রসারণের মূল লক্ষ্য হলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র (এভিয়েশন হাব) হিসেবে গড়ে তোলা। নতুন উড়োজাহাজের মাধ্যমে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি বাণিজ্যিক বিনিয়োগ নয়; বরং বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং পাইলট, কেবিন ক্রু, প্রকৌশলী, গ্রাউন্ড স্টাফসহ হাজারো নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।বিশ্লেষকদের ধারণা, এক বছরে একসঙ্গে ২১টি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করার ঘটনা বিশ্বব্যাপীও বিরল। পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং বাংলাদেশের বিমান শিল্পে নতুন দিগন্তের সূচনা করবে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক