এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনার সময় এগিয়ে আসছে?

রেজাল্ট এর তারিখ অনিশ্চিত

 নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ঘিরে দেশের প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে বাড়ছে অপেক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের আগের ঘোষণা অনুযায়ী, আগামী ২০ জুলাই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ফল প্রকাশের আগে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত ঘোষণা আসবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রস্তুত এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের তথ্য সমন্বয়ের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হবে। কোনো পরিবর্তন হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী। গত ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয় এবং মে মাসে লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ফল তৈরির কার্যক্রম শুরু করে শিক্ষা বোর্ডগুলো।

ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল পোর্টালে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল জানতে পারবেন। এছাড়া মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল দেখা যাবে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ফল প্রকাশের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করা উচিত। ফল প্রকাশের তারিখে কোনো পরিবর্তন এলে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ