প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক।

মালেশিয়ায় অবৈধ অভিবাসী আটক

 আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এবার ৮১ জন বাংলাদেশিসহ মোট ১১৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (ইমিগ্রেশন)। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান, ভিসার শর্ত লঙ্ঘন এবং অনুমতি ছাড়া কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরের একটি বাণিজ্যিক এলাকায় বিশেষ অভিযান চালায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। অভিযানে শতাধিক বিদেশি নাগরিকের পরিচয়পত্র, পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট যাচাই করা হয়। যাচাই শেষে বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১১৩ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৮১ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত এবং কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অনেকেই নির্ধারিত সময়ের বেশি ভিসা নিয়ে অবস্থান করছিলেন। আবার কেউ কেউ বৈধ কর্মসংস্থানের অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অভিবাসন ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। অভিযান চলাকালে কয়েকজন পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন। পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসন ও অনিয়মিত কর্মসংস্থানের বিরুদ্ধে দেশজুড়ে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ নথিপত্র ছাড়া অবস্থানকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের বৈধ ভিসা, ওয়ার্ক পারমিট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যথায় আইন লঙ্ঘনের দায়ে আটক, জরিমানা কিংবা নিজ দেশে ফেরত পাঠানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক