প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

একযোগে পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি।

পুলিশে বদলী

 ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরকালীন সব আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন। 

 সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ২ জন পুলিশ সুপার (এসপি)। তারা বিভিন্ন সময়ে পুলিশ সদর দপ্তর, বিভিন্ন রেঞ্জ, মহানগর পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশ একাডেমি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। 

অবসরে পাঠানো  কর্মকর্তাদের তালিকায় সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ডিআইজি মো. সাইফুল ইসলামসহ আরও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে কোনো কর্মকর্তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বা অবসরের পৃথক কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু বলা হয়েছে, ‘জনস্বার্থে’ সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। একযোগে এত সংখ্যক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে প্রশাসনে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো অতিরিক্ত ব্যাখ্যা দেয়নি। বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তাদের অনেকেই অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং তাঁদের মধ্যে অনেকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। তবে এই বিষয়টি সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ নেই। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক