মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযান যথেষ্ট নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাদকের অপব্যবহার ও পাচার একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মাধ্যমে এ সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে একযোগে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি জানান, সরকার মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করেছে এবং এ নীতির আলোকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে ।

মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং পারিবারিক নজরদারি জোরদার করা জরুরি। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم
🔴 Breaking

    Facebook