গুমের স্বীকার পরিবার গুলোর জন্য বিশেষ ভাতা চালু করা হবে : মির্জা ফখরুল।

মির্জা ফখরুল
ঢাকা প্রতিনিধি। 
 ২৬ জুন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। 

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্ত্রী বলেন, গুমের শিকার পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে পারে এবং আর্থিক সহায়তার মাধ্যমে কিছুটা হলেও পুনর্বাসনের সুযোগ তৈরি করতে পারে। এ লক্ষ্যে বিশেষ ভাতার বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। 

তিনি আরও বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়া চলমান থাকবে। সরকার সবসময় ভুক্তভোগী  ও নির্যাতিত পরিবার গুলোর পাশে থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে।

0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক