প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

রাজধানীতে 'ডিএমপি'র অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, মামলা ৫১।

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেফতার
ডেস্ক রিপোর্ট 

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপির প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১১৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে গ্রেফতার হয়েছেন। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেফতার করেছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক